Browsing: পাকিস্তান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘিত হলে তার পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। বিশেষ করে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখার শর্ত বাস্তবায়নে ওয়াশিংটনের প্রতিশ্রুতি অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
 

দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হারাল বাংলাদেশ।

মিরপুরে ইতিহাস লেখা আগেই যেন শুরু করেছিল বাংলাদেশ। শেষ দিনের অপেক্ষা ছিল শুধু শেষ উইকেটটির। সেই কাজটি করে দেন নাহিদ রানা। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে পুরো বাংলাদেশ দল। পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর টেস্ট এখন জমে উঠেছে রোমাঞ্চকর শেষ দিনের অপেক্ষায়। চতুর্থ দিন শেষে ম্যাচের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে জয়-পরাজয়—দুই সম্ভাবনাই খোলা রয়েছে। তবে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তান শিবির।

চতুর্থ দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছে। স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ১৭৯ রান। দিনের শেষভাগে কিছুটা ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী, শেষ দিনে সকালে আরও কিছু সময় ব্যাটিং করে বড় লক্ষ্য দাঁড় করাতে চায় দলটি। এরপর দায়িত্ব থাকবে বোলারদের কাঁধে।

মিরপুরে টেস্টের চতুর্থ দিনের শুরুটা প্রত্যাশিত হলো না বাংলাদেশের জন্য। পাকিস্তানের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের মুখে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের দ্রুত বিদায়ে চাপে পড়েছে টাইগাররা।