Browsing: পাকিস্তান

বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাঁচজন আরোহী নিয়ে শারজাহ থেকে করাচি আসার পথে পাকিস্তানের একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে নৌবাহিনী, বিমানবাহিনী ও বেসামরিক সংস্থার সমন্বয়ে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

জেদ্দায় একটি আধুনিক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে পাকিস্তান ও সৌদি আরবের ক্রিকেট বোর্ড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার দুই দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।