Browsing: পাকিস্তান

শ্রীলঙ্কার পর ইংল্যান্ডকেও গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের হারিয়েছে ৮৭ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে আলো কেড়ে নিয়েছেন আরাফাত মিনহাস। তিনি এমন এক রেকর্ড গড়েছেন, যা ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে আর কেউ পারেনি কখনো। পাকিস্তানের বড় জয় সহজ হয়ে গেছে তরুণ অলরাউন্ডারের কল্যাণে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কুররম এলাকায় আফগান তালেবানের যোদ্ধারা আবারও বিনা উসকানিতে গুলিবর্ষণের ঘটনা ঘটায়। এর জবাবে ভারী অস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছরের কম বয়সী অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরটির আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক তাৎক্ষণিকভাবে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার বিষয়ে একমত হয়েছে। সৌদি আরবে দ্রুত সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অগ্রগতি নিয়ে সোমবার রিয়াদে বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কমিটি।

আফগানিস্তানে সন্ত্রাসীদের দুটি আস্তানায় নির্ভুল বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, ‘অপারেশন গাজাব লিল-হক’-এর আওতায় চালানো এসব হামলায় ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।