Browsing: পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে লিটন দাসের দল।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি। ফলে নির্ধারিত সময়ে সেটি বাংলাদেশে আসেনি।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বোন আলিমা খানের ছেলে শাহরাইজ খান আবেদনটি করেছেন। তিনি আদালতের কাছে তার মা ও ইমরান খানের অন্য দুই বোনের বিরুদ্ধে জারি করা আটকাদেশ অবৈধ ঘোষণা করার আবেদন জানিয়েছেন।

নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানার সর্বোচ্চ ৪৫ রানের সুবাদে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করে। ফাতিমা ৩০ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৪৫ রান করেন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার গুল ফিরোজা ২৩ বলে ৬টি বাউন্ডারিতে ৩১ রান সংগ্রহ করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন—আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজি—আটক হয়েছেন। ২৭ সেপ্টেম্বরের পিটিআইয়ের কর্মসূচির আগে এ ঘটনায় দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।