আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মানজনক পরিবেশ নিশ্চিত না হলে তারা টুর্নামেন্টে অংশ নাও নিতে পারে।
ইরান ফুটবল ফেডারেশন-এর সভাপতি মেহদি তাজ বলেন, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যদি নিশ্চয়তা দিতে পারে যে যুক্তরাষ্ট্রে ইরানের সামরিক বাহিনী—বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস—কে অপমান করা হবে না, তবেই তারা বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সফরকে কেন্দ্র করে ইরান দলের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে, যা দেশের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।
গত ২ মে কানাডায় একটি সফরে অংশ নিতে গিয়ে শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি পেলেও ‘আত্মসম্মানের প্রশ্নে’ সফর বাতিল করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইরান ফুটবল কর্তৃপক্ষ। মেহদি তাজ জানান, আনুষ্ঠানিকভাবে কোনো বাধা না থাকলেও বাস্তব পরিস্থিতি ছিল অপমানজনক, যা গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রমেই খেলাধুলার ওপর পড়ছে, যা বড় টুর্নামেন্টগুলোর জন্য উদ্বেগজনক।
এর আগে, গত ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যোগ দিতে চাইলেও ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের ভিসা দেওয়া হয়নি বলে জানা যায়।
বর্তমান পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, শেষ পর্যন্ত ফিফা ও সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক অবস্থানের ওপরই বিষয়টি নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments