Author: আব্দুল্লাহ আল মাহমুদ

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, সানগ্লাস, স্কিনবাইট ক্রিম, চিংড়ির রেনু, মেহেদী, চিনি ও বাসমতি চাল। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুনও আটক করা হয়।

বিস্তারিত পড়ুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ার দাম ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন মো. ইসরাইল হাওলাদার এবং এ. বি. এম. এহসানুল মামুন।

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ এবং দফতর পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সরকার গঠনের তিন মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত করা ও কিছু মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

বিস্তারিত পড়ুন

আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে তার অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সংকট এবং নেতৃত্বভিত্তিক প্রশিক্ষণ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

থাই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থার কার্যকর দিকগুলো সম্পর্কে সরাসরি ধারণা লাভের পর বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন এবং অন্যান্য কারিগরি সহযোগিতার বিষয়ে পদক্ষেপ নেবে।

 

বিস্তারিত পড়ুন

বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান মন্তব্য করেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, পাটওয়ারী একসময় জামায়াতকে ভারতের এক্সটেনশন, মুনাফেকের দল” এবং “ধর্মের নামে চেতনার ব্যবসায়ী বলেছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জামায়াতের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থি বলেও মন্তব্য করেছিলেন পাটওয়ারী।

বিস্তারিত পড়ুন