Author: আব্দুল্লাহ আল মাহমুদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অবৈধ টিকিট বিক্রি ঠেকাতে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

বিস্তারিত পড়ুন

ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর দেশীয় সম্পদকে অবহেলা করে জ্বালানি আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চায় সরকার।

মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত পড়ুন

দেশে উচ্চশিক্ষার প্রসার ঘটলেও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমরা শিক্ষাক্ষেত্রে সংখ্যাগত দিক (কোয়ান্টিটি) থেকে অনেক এগিয়েছি, তবে গুণগত মান (কোয়ালিটি) কতটুকু নিশ্চিত হয়েছে তা এখনো অজানা। এখন সময় এসেছে চাহিদাভিত্তিক শিক্ষা বা ‘নীড বেসিস এডুকেশন’ নিয়ে ভাবার।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষার মান ও বিশ্ববাজারের চ্যালেঞ্জ
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও শতাধিক। কিন্তু এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

বিস্তারিত পড়ুন

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। শপথ নেওয়ার পরপরই আইন-শৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সংস্কারকে অগ্রাধিকার দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি।

বিস্তারিত পড়ুন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত পড়ুন

বিশুদ্ধতা আর স্বাদের মেলবন্ধনে দেশের খাদ্যপণ্যের বাজারে নতুন এক বিপ্লব নিয়ে এলো কাজী গ্লোবাল ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশ্বস্ততার প্রতিটি পণ্য এক ব্র্যান্ডে—এই দর্শনকে পুঁজি করে প্রতিটি পরিবারের দৈনন্দিন চাহিদার পূর্ণাঙ্গ সমাধান দিতে এখন আপনার হাতের নাগালে কাজী গ্রুপের প্রিমিয়াম সব পণ্য।

একই ছাদের নিচে শাশ্বত বাংলার স্বাদ

বাজারের হাজারো ভিড়ে আসল স্বাদ আর বিশুদ্ধতা খুঁজে পাওয়া যখন দুষ্কর, তখন কাজী গ্রুপ নিয়ে এসেছে গুণগত মানে সেরা পণ্যের বিশাল সম্ভার।

বিস্তারিত পড়ুন