Author: আব্দুল্লাহ আল মাহমুদ

মিরপুরে টেস্টের চতুর্থ দিনের শুরুটা প্রত্যাশিত হলো না বাংলাদেশের জন্য। পাকিস্তানের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের মুখে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের দ্রুত বিদায়ে চাপে পড়েছে টাইগাররা।

বিস্তারিত পড়ুন

রাজধানীতে আজ মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা; গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩২ মি.মি. বৃষ্টি

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনভর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দেশের পাঁচটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং অপরিকল্পিত উন্নয়নমূলক কর্মকাণ্ডের যাঁতাকলে পিষ্ট মেগাসিটি ঢাকা। দীর্ঘদিনের বায়ুদূষণ সমস্যা যেন কাটছেই না। সাধারণত মে মাসে বৃষ্টির আগমনে ঢাকার বায়ুমান উন্নত থাকলেও, এ বছর চিত্র ভিন্ন। সোমবার সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, দূষণের তালিকায় বিশ্বের সব শহরকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, বিএনপি ‘জুলাই সনদের স্পিরিট’ অনুযায়ী নয়, বরং নিজেদের সুবিধামতো তা বাস্তবায়ন করতে চাইছে। তিনি দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার বিষয়ে বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছিল, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষ সেই মতগুলোকে চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছে।

বিস্তারিত পড়ুন

​রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময়) এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
​ভূমিকম্পের উৎস ও গভীরতা

বিস্তারিত পড়ুন

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কৌশলে যুক্ত হলো এক ভয়ানক ও নজিরবিহীন অধ্যায়।
দেশটির নতুন সাংবিধানিক সংশোধনী অনুযায়ী, সর্বোচ্চ নেতা কিম জং উনকে যদি হত্যা করা হয় কিংবা দেশটির সামরিক কমান্ড ব্যবস্থা ভেঙে পড়ে, তবে কোনো নির্দেশ ছাড়াই শত্রুপক্ষের ওপর স্বয়ংক্রিয়ভাবে আছড়ে পড়বে পারমাণবিক ক্ষেপণাস্ত্র।
​ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে।

বিস্তারিত পড়ুন