Browsing: চট্রগ্রাম

ব্যস্ততম এই সড়কে ইউটার্ন ব্যবহার করে ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে। দ্রুতগতির বাস, ট্রাক, কাভার্ডভ্যান, ব্যাটারী চালিত অটোরিকশাা ও মোটরসাইকেল চালকরা দ্রুত মহাসড়ক পারাপারের জন্য ইউটার্ন ব্যবহার করছে। সবচেয়ে বেশি ইউটার্ন ব্যবহার করে মোটরসাইকেল চালকরা।

২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের আয়, ব্যয় এবং জমাকৃত অর্থ পর্যালোচনায় দেখা যায়, দুই বছরের ব্যবধানে বন্দরের রাজস্ব উদ্বৃত্ত ৪৪ শতাংশেরও বেশি বেড়েছে।বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক সরঞ্জাম সংযোজন ও ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধির ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। জাহাজ ব্যবস্থাপনায় উন্নতির ফলে ২০২৫ সালে বিভিন্ন সময়ে একাধিক দিন বন্দরে জাহাজের গড় অবস্থান সময় শূন্য ছিল।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স (ছোট-বড়) এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।