Browsing: চট্রগ্রাম

টেকনিশিয়ান ও চায়না নাগরিক ওয়াং দুনইউনের নগদ আড়াই হাজার ইউএস ডলার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, চীনের জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডেবিট কার্ডসহ অন্যান্য মালামাল চুরি হয়ে যায়।

পানিতে জীবাণু থাকার কারণে কলোনির প্রায় সবাই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। অন্যদিকে মাহী নামের ৪ বছর বয়সী এক শিশুকে অবস্থার অবনতি হওয়ায় গতকাল বিকেলে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে পাঁচটি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন সড়কের পাশে, টুলবক্সে ও ওভারব্রিজে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এসব নির্দেশনা প্রচার করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সদস্যদের।

কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় পাহাড় ধস, দেয়াল চাপা পড়ে এবং পানিতে ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।