Browsing: চট্রগ্রাম

চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গত কয়েক দিনে সরবরাহ নেমে এসেছে প্রায় ২১০ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ দৈনিক ঘাটতি প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট। সরবরাহ চাহিদার মাত্র ৫২ দশমিক ৫ শতাংশ।

আগামীকাল রোববার (৯ আগস্ট) একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি মহেশখালী, বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে সফরের চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) এ সফর চূড়ান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণ করা বাড়িও হস্তান্তর করবেন।

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।