রোববার (১৭ মে) বিকেলে মান্ডা আবদুল গনি রোডের একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন দেহের সাতটি টুকরো পাওয়া যায়।
পরে পাশের মানিকনগর এলাকার ময়লার স্তূপ থেকে মরদেহের মাথার অংশ উদ্ধার করা হয়। এখনো নিহত ব্যক্তির একটি হাতের অংশ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের তথ্য ও তদন্তের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে অন্য কোথাও হত্যার পর মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখে পরিচয় গোপনের চেষ্টা করা হয়েছে।
মুগদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া মরদেহটি পচনশীল অবস্থায় ছিল এবং আলামত নষ্টের উদ্দেশ্য স্পষ্ট। সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ধরনের ঘটনায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
0 মন্তব্য