জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার (১০ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশে রওনা হন তিনি। তার এ বিদেশ সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা গেছে।
এনসিপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং বাংলাদেশি কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা করবেন তিনি।
সফরের অংশ হিসেবে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের আয়োজনে একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেবেন আসিফ মাহমুদ।
১০ দিনের সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
আলোচিত সংবাদ
- সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ |
- দাম বাড়লো কোরবানির পশুর চামড়ার |
- কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু চাঁপাইনবাবগঞ্জ |
- বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন |
- হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু |
- মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনা |
- অতিরিক্ত স্ক্রিন আসক্তি ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে তরুণদের ডায়াবেটিস ঝুঁকি বাড়ছে |
- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদির সৌজন্য সাক্ষাৎ |
- গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। |
- ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার |

0 মন্তব্য