ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অভিষেক ম্যাচে সাহসী লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেছে জর্ডান। গ্রুপ ‘জে’-এর ম্যাচে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল মধ্যপ্রাচ্যের দলটি, তবে আত্মঘাতী গোল ও শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।
মঙ্গলবার ২০ মিনিটে দুর্দান্ত এক গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো স্মিড। তবে বিরতির পর ৫০ মিনিটে আলি অলওয়ান দারুণ শটে গোল করে জর্ডানকে সমতায় ফেরান।
৬৯ মিনিটে মার্কো আর্নাউটোভিচ গোল করলেও ভিএআর পর্যালোচনায় সতীর্থ স্টেফান পসের হ্যান্ডবলের কারণে সেটি বাতিল হয়। তবে ৭৬ মিনিটে মার্সেল সাবিৎসারের কর্নার থেকে ইয়াজান আল-আরাবের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া।
যোগ করা সময়ের গভীরে সালিম ওবেইদের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ফরোয়ার্ড Marko Arnautović।
এই জয়ে গ্রুপ ‘জে’-তে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রিয়া। একই গ্রুপে হ্যাটট্রিক করা লিওনেল মেসি অনুপ্রেরণায় ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা । অভিষেক বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরু করল জর্ডান।
0 মন্তব্য