Browsing: বিশ্বকাপ ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অভিষেক ম্যাচে সাহসী লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেছে জর্ডান। গ্রুপ ‘জে’-এর ম্যাচে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল মধ্যপ্রাচ্যের দলটি, তবে আত্মঘাতী গোল ও শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দারুণ সূচনা করেছে নরওয়ে। আর্লিং হালান্ড-এর জোড়া গোলে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘আই’-এর প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ইউরোপের দলটি।

২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশন দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সম্ভবত বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সবচেয়ে সহজ গোলটা পেলেন লিওনেল মেসি। ম্যাক অ্যালিস্টারের শটটা ঠেকিয়েছিলেন জিদান, তবে ফিরতি সুযোগে মেসির শট আর ঠেকানো হলো না তার। মেসি পেয়ে গেলেন তার দ্বিতীয় গোলের দেখা,  এবং ৭৬ মিনিটে মেসি আরও এক গোল পান
আর্জেন্টিনা এগিয়ে গেল ৩-০ গোলে।

বক্সের বাইরে জোন ১৪তে মেসি একটু স্পেস পেয়েছিলেন। তার বিপদের কারণ হতে তো এটুকুই যথেষ্ট! সেখান থেকে রীতিমতো মিসাইল দাগালেন, সেটা গিয়ে আছড়ে পড়ল আলজেরিয়ার জালে।

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে হতাশার খবর। চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। এমন চাঞ্চল্যকর খবরই জানিয়েছে ইএসপিএন।