নেইমার জুনিয়র এবং তার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। চোটের কারণে ২০২৩ সালের ১৭ অক্টোবর মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের জার্সি আবারও গায়ে তোলার অপেক্ষাটা ক্রমাগত বাড়ছিল। একের পর এক চোটের কঠিন সময় পেরিয়ে তাকে বিশ্বকাপ দলে যুক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি। এরপরও দুটি ম্যাচে তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে।
সময়ের হিসাবে মোট ৯৮১ দিন ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন দেশটির সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা (৭৯)। তিনি মাঠে নামার জন্য অধীর আগ্রহে বসেছিলেন ৭৫ মিনিট পর্যন্ত। ম্যাথিউস কুনহা ব্রাজিলকে তৃতীয় দফায় এগিয়ে দেওয়ার পর উদযাপন করেছিলেন দলের প্রাণভোমরা নেইমারের সঙ্গে। তাকে মাঠে ফেরাতে সেই কুনহাই বদলি উঠলেন।
তার মানে, নেইমার মাঠে নামার আগেই স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের পর ৬০ মিনিটে কুনহা তৃতীয় গোল করলেন।
আলোচিত সংবাদ
- পুরাতন বাণিজ্য মেলার মাঠে সব ধরনের মেলা স্থগিত |
- দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির |
- কার ডাকে বাসা থেকে বের হয়ে যান তাহসিফ |
- লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরও ১৭২ বাংলাদেশিকে |
- চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত |
- মৃত্যুর আগে ‘হাসিনার দেশত্যাগের ভিডিও’ নিয়ে যা বলেছিলেন তাহসিফ |
- যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি |
- বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |
- হাড়িভাষায় বুলবুল প্রধানের উঠান বৈঠক, উন্নয়ন নিয়ে নানা দাবি এলাকাবাসীর |
- দেশে ফের বাড়ল স্বর্ণের দাম |

0 মন্তব্য