Browsing: ব্রাজিল

 ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এর মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা প্রদর্শন করছে তাদের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

সল্টলেকে ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের। ‘ব্লু টাইগার্স’দের ৪-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা।

কার্লো আনচেলত্তির অধীনে বড় স্বপ্ন নিয়ে গেলেও সর্বশেষ বিশ্বকাপে ভাগ্য বদলায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে তাদের বিদায়ী ম্যাচে মিডফিল্ডার ব্রুনো গুইমারেস পেনাল্টি মিস করেন। তার হৃদয়ের সেই ক্ষত এখনও শুকায়নি। সম্ভবত সকল ব্রাজিল-ভক্তেরও একই দশা! হৃদয়ভঙ্গের সেই মুহূর্ত নিয়ে এতদিন পর মুখ খুললেন আর্সেনালের এই তারকা।

সব কিছু ঠিক থাকলে মাত্র একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের পর এবার সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল।

বিশ্বকাপের পরে মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে মাঠে ফিরেই পায়ের জাদুতে সেই সমালোচনার জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা।

নিউইয়র্কে সোথবিসের নিলামে কিংবদন্তি পেলের একটি জার্সি ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা। কিংবদন্তি পেলে ওই জার্সিটি পরে ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন।