Browsing: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে মাউন্ট রাশমোরে বক্তব্য দেওয়ার সময় নিজের পুরোনো আক্ষেপের কথা নতুন করে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সাফল্যের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তাকে এখনও নোবেল পুরস্কার দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বজ্রঝড়ের আশঙ্কা থাকা সত্ত্বেও দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "যাই হোক না কেন, আমি সেখানে থাকব।"

অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়াম বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করল স্বাগতিকরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে মরিসিও মচেত্তিনোর শিষ্যরা। 
 

যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের স্বল্প জনবসতিপূর্ণ দ্বীপরাষ্ট্র পালাউয়ে অভিবাসীদের বহিষ্কার কার্যক্রম শুরু করেছে। পালাউ বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহিষ্কারের প্রচেষ্টা জোরদার করেছে। 

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে এবং বৈধ কাগজপত্রবিহীন বা অস্থায়ী ভিসাধারী অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব অস্বীকার করার ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাতিল করার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি এক বিবৃতি দিয়েছেন।

৩০ জুন মেয়র মামদানি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের সংবিধানে দেড় শতাব্দীরও বেশি আগে অন্তর্ভুক্ত একটি মৌলিক প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে-যে কেউ আমেরিকার মাটিতে জন্ম নিলে, সে একজন মার্কিন নাগরিক। তার ত্বকের রঙ, বাবা-মায়ের জন্মস্থান, ধর্মীয় পরিচয় বা বাড়িতে কোন ভাষায় কথা বলা হয়-এসব বিষয় নাগরিকত্ব নির্ধারণে কোনো প্রভাব ফেলে না।
 

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো উচ্চপর্যায়ের বৈঠকে বসবে না বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে পৌঁছানো যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে তাদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।