Browsing: যুক্তরাষ্ট্র

ইরান বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের জন্য দেশটিকে অভিনন্দন জানিয়েছে। তাদের দাবি, এই জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করা বিশ্বের বহু মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, স্পেনের সরকার গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধের নিন্দা জানানো এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করায় স্পেন বিশ্বজুড়ে অনেক মানুষের সমর্থন পেয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত পুনরায় শুরুর প্রায় দুই সপ্তাহের মধ্যে মঙ্গলবার ইরানের একাধিক আকাশ হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইনের সামরিক বাহিনী।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বাহরাইন প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি আকাশ হামলা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। তিনি অভিযোগ করেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের  অ্যালকোহল, গাড়ি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে ‘বৈষম্যমূলক আচরণ’ করছে।

বোয়িং ৭৪৭-৮ বিমানে প্রথমবারের মতো যাত্রা করেন। তবে ১০ জুলাই আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ফেরার সময় তিনি পুরোনো একটি বিমানে দেশে ফেরেন। এরপর নতুন বিমানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা বাড়তে থাকায় এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সোমবার (২০ জুলাই) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে, যা গত এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান সমঝোতার পথে না এলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরদার করা হবে।মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তখন  ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হবে।