Browsing: রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে বর্তমানে আট হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে। এ ছাড়া আরো ১০ হাজার সেনাকে রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দুই দেশ। যুদ্ধপঞ্চম বছরে গড়ানোর মধ্যেও দুই পক্ষের হামলা-পালটা হামলা অব্যাহত রয়েছে।

রাশিয়ার ওপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করার পাশাপাশি ইউক্রেনও দূরবর্তী রাশিয়ান জ্বালানি সুবিধা ও গুদামে আঘাত হেনেছে। বর্তমানে উভয় পক্ষই একে অপরের পণ্যবাহী জাহাজেও হামলা চালাচ্ছে।

রাশিয়া ও উত্তর কোরিয়া সোমবার নিজেদের অভিন্ন সীমান্তে প্রথম সড়ক সেতু চালু করেছে। দুই দেশই বলছে, এই সেতু চালুর ফলে তাদের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার বেলগোরোদের গভর্নর আলেকজান্ডার শোভায়েভ জানান, সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কোলস্কোভো শহরে এ হামলা চালানো হয়।