Browsing: রাশিয়া

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের বাজারে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দিতে মার্কিন কংগ্রেস সম্প্রতি মস্কোর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করে এই নিষেধাজ্ঞাগুলো আটকে দিয়েছেন।

রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগ থেকে সরে আসার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে গেলে কিয়েভ অনির্দিষ্টকালের জন্য পাল্টা হামলা বন্ধ রাখবে না।

ভালো বেতনের চাকরির আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ৩০ বাংলাদেশি। অভিযোগ, চাকরির বদলে তাঁদের পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। এসআরবির তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে, দেশে ফিরতে পেরেছেন মাত্র দুজন। মানব পাচারের এ অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টিইউ-৯৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত এক ক্রু সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।