Browsing: চট্টগ্রাম

আমাদের সফল অভিযানের মাধ্যমে অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছি। যুবদল নেতা মাসুদুল হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে দেখা তিন অস্ত্রধারীকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ চার আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ফটিকছড়িতে হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ডে আবেদন করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে আদালত দুই মামলায় ওই আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

রাষ্ট্রের কৌশলগত ও লাভজনক সম্পদ জনগণের সম্পদ। জনগণের সম্পদ বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শুভ নয়। 

নগরীতে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে দিন–দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। 

নগরের বিভিন্ন এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকটও দেখা দেয়। যাত্রীদের অভিযোগ, রিকশা-অটোরিকশা পাওয়া গেলেও বাড়তি ভাড়া নিচ্ছেন চালকেরা।