Browsing: চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। চার লেনের সড়কটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত।

কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের স্বপ্ন পূরণে নগরের কালুরঘাট শিল্প এলাকায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয় একটি মহিলা শ্রমজীবী হোস্টেল ও ৫ শয্যার হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্র। ২০২২ সালের জুনে নির্মাণকাজ শেষ হয়েছে এটির। এরপর চার বছর পার হলেও চালু হয়নি এই শ্রমজীবী মহিলা হোস্টেলটি। দীর্ঘ সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সরকারি এ অবকাঠামো। এতে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। পাশাপাশি নিরাপদ আবাসনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ কর্মজীবী নারী।

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিলদার নামে এক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

পর্যটনের সৌন্দর্য চট্টগ্রামকে করেছে অনন্য। পতেঙ্গা সমুদ্রসৈকতে দাঁড়িয়ে একদিকে সমুদ্রের বিস্তৃত জলরাশি, অন্যদিকে বন্দরনগরীর কর্মচাঞ্চল্য। সূর্যাস্তের সময় আকাশের রং বদলে যায়, সমুদ্রের ঢেউয়ে পড়ে তার প্রতিফলন। কাছেই কর্ণফুলীর মোহনা। জাহাজের চলাচল, নদী ও সাগরের মিলন এবং উন্মুক্ত আকাশ সবমিলিয়ে পতেঙ্গা শুধু সৈকত নয়, নগরীর সঙ্গে প্রকৃতির সরাসরি সংযোগ। পতেঙ্গার বাইরেও চট্টগ্রামের উপকূলজুড়ে রয়েছে আরো অনেক সম্ভাবনাময় সৈকত। আনোয়ারার পারকি, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও গুলিয়াখালী, বাঁশখালী সৈকত, খেজুরতলা প্রতিটিরই রয়েছে আলাদা বৈশিষ্ট্য। পর্যটকরা যেদিকেই পা বাড়ান, বদলে যায় দৃশ্যপট, দেখা মেলে নতুন কিছুর। পাহাড়, বন, ঝরনা আর সমুদ্র সবকিছু যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে থাকা হাজারো ঝরনা অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য একেকটি আলাদা অধ্যায়।

চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে সামাজিক নিরাপত্তা, নৈতিক শিক্ষা ও সরকারি সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।