Browsing: বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এ ছাড়া ‘জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর আওতায় প্রাপ্ত নোটিসগুলো নিষ্পত্তি করা হবে। 

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও পেসার রিতু মনির বোলিং নৈপুন্যে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে।

ঘরের মাঠে ইতিহাস গড়ে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে। সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ভয়ডরহীন ক্রিকেট খেলেই জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। পাঁচ দিনজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ছিল দারুণ ধারাবাহিকতা।

এবার সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। লাল বলের ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের। এছাড়া ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরতে পারেন শরিফুল ইসলাম।