Browsing: বাংলাদেশ

 বৈধ বাণিজ্যের স্থবিরতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটকে পুঁজি করে বাংলাদেশ থেকে সিমেন্ট, সার, ডিজেল, ওষুধসহ বিভিন্ন পণ্যের চোরাচালান উদ্বেগজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক একাধিক অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করলেও সংঘবদ্ধ চক্র চোরাচালান করছে। 

সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পরিচ্ছন্ন বা সবুজ জ্বালানি এখন শুধু কার্বন নিঃসরণ কমানোর বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত প্রয়োজন’, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিও নিশ্চিত করতে পারে।

প্রথম ম্যাচে ৩২ রানে হারলেও, দ্বিতীয়টি ৩৪ রানে জিতে সিরিজে সমতায় ফেরায় টাইগাররা। চলতি সফরে জিম্বাবুয়ের কাছে এক ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ চীন মৈত্রী সমিতি’ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

 ‘যত সহজে আপনারা বলেন আরেকটা গণঅভ্যুত্থান আমরা করবো, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না। গণ-অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল চব্বিশে, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। তারপর যখন দেখল, এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শতকোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এ রকম গণ-অভ্যুত্থানে যাওয়ার জন্য।