ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ভয়াবহ রূপ নিয়েছে। ফ্রান্সে মাত্র দুই দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি গাড়ির ভেতরে আটকা পড়ে প্রাণ হারিয়েছে দুই শিশু। নিহত শিশুদের বয়স ছিল ২ ও ৪ বছর।
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের কার্পেন্ত্রাস এলাকায় তীব্র গরমের মধ্যে পারিবারিক গাড়িতে অচেতন অবস্থায় শিশু দুটিকে পাওয়া যায়। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।
এদিকে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নতুন রেকর্ড গড়ছে। বোর্দো অঞ্চলে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্থানীয় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে অন্যতম। পরিস্থিতি মোকাবিলায় অনেক স্কুল আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে বা পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
শুধু ফ্রান্স নয়, স্পেন, ইতালি ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশও তীব্র দাবদাহের মুখে পড়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, চলতি সপ্তাহে কয়েকটি দেশে জুন মাসের তাপমাত্রার পুরোনো রেকর্ড ভেঙে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত একটি আবহাওয়াগত পরিস্থিতি এবং উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ বায়ুর প্রবাহের কারণে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে বলেও তারা সতর্ক করেছেন।
আলোচিত সংবাদ
- পুরাতন বাণিজ্য মেলার মাঠে সব ধরনের মেলা স্থগিত |
- দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির |
- কার ডাকে বাসা থেকে বের হয়ে যান তাহসিফ |
- লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরও ১৭২ বাংলাদেশিকে |
- চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত |
- মৃত্যুর আগে ‘হাসিনার দেশত্যাগের ভিডিও’ নিয়ে যা বলেছিলেন তাহসিফ |
- যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি |
- বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |
- হাড়িভাষায় বুলবুল প্রধানের উঠান বৈঠক, উন্নয়ন নিয়ে নানা দাবি এলাকাবাসীর |
- দেশে ফের বাড়ল স্বর্ণের দাম |

0 মন্তব্য