Browsing: ইউরোপ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন দেশ। এ পরিস্থিতিকে ঘিরে আগামী বছরের নির্বাচন সামনে রেখে কট্টর ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থন বাড়ছে। ফ্রান্স, ইতালি, জার্মানি ও পোল্যান্ডসহ বিভিন্ন দেশে এসব দলের জনপ্রিয়তা বাড়ার পেছনে জীবনযাত্রার বাড়তি ব্যয় বড় ভূমিকা রাখছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। শনিবার (১৭ অক্টোবর) ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কয়েকটি শহরে এসব কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই আগামী মাসে সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রযোজ্য হবে- জানায় ফাইনাশিয়াল পোস্ট। তবে তথ্যটি প্রকাশ্যে না আসায় ওই ব্যক্তিরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। ইউরোপের তেল শোধনাগারগুলো সাধারণত সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে অপরিশোধিত তেল কিনে থাকে। এসব চুক্তির আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহ, খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপ। এর মধ্যে চলতি বছরের জুন ও জুলাই—এই দুই মাস মিলিয়ে পশ্চিম ইউরোপে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বিরাজ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক উষ্ণতা পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সোমবার এ তথ্য জানিয়েছে।

মে ও জুন মাসজুড়ে চলা তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে অন্তত ২ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

শুক্রবার (৫ জুন) ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশকে আতিথেয়তা দেয় সান মারিনো। স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।