ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি ইতোমধ্যে জনগণের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বড় বাধা হলো সরকারি সংস্থাগুলোর ধীরগতি। বিনিয়োগকারীরা দ্রুত সেবা প্রত্যাশা করলেও তা না পাওয়ায় হতাশা তৈরি হয় এবং নেতিবাচক প্রভাব পড়ে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে। বর্তমানে দেশে ব্যবসার পরিবেশ খুব একটা সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এ পরিস্থিতির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে নিয়মিত তদারকি করছেন।
জ্বালানি খাতের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। বিশেষ করে সৌরশক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ও তেল অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমও শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে এ খাতে টেন্ডার আহ্বান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের সামগ্রিক উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, বড় জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে।
এ সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এর টেকসই সমাধান জরুরি।
আলোচিত সংবাদ
- সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ |
- দাম বাড়লো কোরবানির পশুর চামড়ার |
- কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু চাঁপাইনবাবগঞ্জ |
- বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন |
- হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু |
- মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনা |
- অতিরিক্ত স্ক্রিন আসক্তি ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে তরুণদের ডায়াবেটিস ঝুঁকি বাড়ছে |
- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদির সৌজন্য সাক্ষাৎ |
- গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। |
- ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার |

0 মন্তব্য