পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অবৈধ টিকিট বিক্রি ঠেকাতে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচদিনের ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সূচি:
১৩ মে: ২৩ মে’র যাত্রার টিকিট
১৪ মে: ২৪ মে’র যাত্রার টিকিট
১৫ মে: ২৫ মে’র যাত্রার টিকিট
১৬ মে: ২৬ মে’র যাত্রার টিকিট
১৭ মে: ২৭ মে’র যাত্রার টিকিট
অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
ফিরতি টিকিট বিক্রির সূচি:
২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুনের টিকিট
২৩ মে: ২ জুনের টিকিট
২৪ মে: ৩ জুনের টিকিট
২৫ মে: ৪ জুনের টিকিট
0 মন্তব্য