Browsing: যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় শর্ত পূরণের জন্য সাত দিনের একটি উদ্যোগের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই সময়ের মধ্যে ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

বুধবার কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সিউল ও ওয়াশিংটনের বড় ধরনের যৌথ সামরিক মহড়ার কয়েক দিন আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরেই এই মহড়ার বিরোধিতা করে আসছে উত্তর কোরিয়া।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক গভীর রাজনৈতিক ও নিরাপত্তা সংকটে ফেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক জীবনের তিনটি মূল স্তম্ভকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে, যার ফলে দেশের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে পড়েছেন তিনি।