Browsing: যবিপ্রবি

আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) খেলোয়াড়দের মারধর ও শিক্ষকদের হেনস্তার অভিযোগ উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের বিরুদ্ধে। মাঠে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে খেলা বর্জনের ঘোষণা দিয়েছে যবিপ্রবি দল।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের (Elsevier) প্রকাশিত ২০২৬ সালের বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর (World’s Top 2% Scientists) মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ জন শিক্ষক ও গবেষক।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর কানের পর্দা ফেটে যাওয়ার পাশাপাশি কানে রক্তক্ষরণের অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন অনুষদের মোট ৩০ শিক্ষার্থী প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনুষদভিত্তিক সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীরা এ তালিকায় রয়েছেন।

পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চালু হতে যাচ্ছে ‘কোডিং পদ্ধতি’। এ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের রোল নম্বর বা পরিচয় গোপন রেখে বিশেষ সংকেত (কোড) ব্যবহারের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। উদ্ভাবনী গবেষণা, আধুনিক প্রযুক্তি প্রদর্শন এবং বাস্তবমুখী প্রয়োগের ভিত্তিতে যবিপ্রবিকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়।