Browsing: ভয়াবহ বন্যা

টানা ভারী বৃষ্টিতে চিলির রাজধানী সান্তিয়াগো ও আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অন্তত ছয়জন আহত হয়েছেন। এক হাজারের বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে ২৬ আগস্টের ভয়াবহ বন্যার প্রথম দিকে ধারণা করা হয়েছিল, ভূমিকম্পের কারণে এই বিপর্যয় ঘটেছে। তবে পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটি বিপর্যয়ের কারণ নয়; বরং বিশাল বরফ ও পাথরের ধসের অভিঘাতই ভূকম্পনযন্ত্রে ধরা পড়েছিল। এরপর সেই ধস থেকেই সৃষ্টি হয় ভয়াবহ ধ্বংসযজ্ঞ।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া সর্বশেষ আপডেটে নেপাল পুলিশ জানিয়েছে, বুধবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ২৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার ৫০০ মানুষ।

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।