Browsing: ভারত

আবারও মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার আগের ভিডিওতে সাড়া দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভারতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে দীর্ঘ ২৬ দিন অনশনের পর অবশেষে তা ভেঙেছেন ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তরল খাবার খেয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর শাস্তি’ দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সোমবার হিমালয়ঘেরা সিকিম রাজ্যের নামচি জেলায় ওই দুর্ঘটনা ঘটে। সেখানে তিস্তা নদীর ওপর রাষ্ট্রীয় মালিকানাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য শ্রমিকরা সুড়ঙ্গ নির্মাণের কাজ করছিলেন।

নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্যসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। দূতাবাসের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নিহতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, মৃত ১৫ জনই ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা।