Browsing: তুরস্ক

নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তেহরানে অনুষ্ঠিত এ আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, বিদেশি হস্তক্ষেপ ঠেকানো ও উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক তাৎক্ষণিকভাবে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার বিষয়ে একমত হয়েছে। সৌদি আরবে দ্রুত সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হবে।

এ সময়ে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরে মোট রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ছিল অনেক বেশি।

বৈঠকে বাংলাদেশ-তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ সংস্থার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অগ্রগতি নিয়ে সোমবার রিয়াদে বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কমিটি।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা জোট ‘মক্কা চুক্তি’-তে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার ইরানি সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা চুক্তির তিন অংশীদার দেশ—সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেনি।