Browsing: ট্রাম্প

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর গত আগস্ট থেকে উত্তর আমেরিকার প্রতিবেশী দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা বেড়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার জেরে ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের ওপর একের পর এক নতুন করে শুল্ক আরোপ করেন।

শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে ইরান নিয়ে তার পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘আমি যদি আপনাদের বলে দিই, তাহলে বড় একটি খবর হয়ে যাবে। তবে আপনারা দেখতে পাবেন। সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে। ইরানের অবস্থা ভালো নয়।’ তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সময় সম্পর্কে কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

 যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের কাছে অস্ত্র বিক্রির এমন প্রস্তাব বাস্তবায়িত হলে দেশটির দীর্ঘদিনের নীতিতে বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে মার্কিন সামরিক প্রযুক্তি সম্ভাব্য প্রতিপক্ষের হাতে যাওয়ার বিষয়টিও সামনে আসতে পারে।

আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।’

ট্রাম্প লেখেন, সিএনএন, পলিটিকো ও এমএস নাও ‘ভুয়া খবর’ ছড়ায় এবং হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। তিনি বলেন, আদালত তার প্রশাসনের বিরুদ্ধে রায় দিলে তারা সম্ভবত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।