Browsing: সৌদি

সৌদি আরবে শেভ্রোলেট গাড়িতে বড় ধরনের নির্মাণগত ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে দেশটি হাজার হাজার গাড়ি বাজার থেকে তুলে নিতে শুরু করেছে। এ বিষয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে শুক্রবার স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি কোনো ‘সামরিক জোট বা সাম্প্রদায়িক ব্লক’ গঠনের উদ্যোগ নয় বলে জানিয়েছেন সৌদি আরবের একজন জ্যেষ্ঠ মন্ত্রী।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী সৌদি আরবের দুইটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে। জাহাজ দুটির নাম এনসেলিয়া ও লায়লা ।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বুধবার বলেন, “সশস্ত্র বাহিনীর ঘোষিত নৌ অবরোধ অমান্য করায় এনসেলিয়া ও লায়লা নামের দুই সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বড় সুখবর ওমরাহ পালনকারীদের জন্য। এবার এক বছরের জন্য দেয়া হবে বৈধ ওমরাহ ভিসা। শুধু তাই নয়, এই এক ভিসাতেই একাধিকবার যাওয়া যাবে সৌদি। মোট ৯০ দিন পর্যন্ত অবস্থানেরও থাকছে সুযোগ। তবে থাকছে কিছু গুরুত্বপূর্ণ শর্তও। কী কী সুবিধা মিলবে, আর কোন সময় এই ভিসা ব্যবহার করা যাবে না? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

এই চুক্তির ফলে সৌদি আরব তার বেসামরিক পারমাণবিক কর্মসূচির অধীনে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে।

সৌদি আরবের রিয়েল এস্টেট বাজারে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতকরার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সম্পত্তি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির সরকার। এখন থেকে বিদেশিরাও সৌদিতে জমি , বাড়ি বা যেকোনো সম্পত্তিকিনতে পারবেন। তবে এই পুরো কেনাবেচার প্রক্রিয়াটি সম্পন্ন করতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ‘সৌদি প্রপার্টি ’ নামক একটি একীভূত অনলাইন প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।  খালিজ টাইমসের  এক প্রতিবেদনে এইতথ্য উঠে এসেছে।