Browsing: সৌদি আরব

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা প্রদান নিয়ে নতুন বার্তা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের আবেদনের তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকরণের কারণে ই-পাসপোর্ট হাতে পেতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিজিটাল উদ্যোগের মাধ্যমে কার্যক্রম আরও দ্রুত ও সেবার দক্ষতা বাড়ছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ বিশ্বের অন্যতম স্মার্ট স্থাপনায় পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

হরমুজ প্রণালিতে  সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাংকারে হামলার ঘটনায় ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। এ হামলার জন্য তেহরানকে দায়ী করেছে রিয়াদ। তবে ইরান এখনো সৌদি আরবের এই অভিযোগের কোনো জবাব দেয়নি।

সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ আজ দেশে পৌঁছাবে। শনাক্ত হওয়া নয়জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। প্রিয়জনের নিথর দেহ শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুণছেন শোকাহত স্বজনেরা।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা জোট ‘মক্কা চুক্তি’-তে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার ইরানি সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা চুক্তির তিন অংশীদার দেশ—সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেনি।