Browsing: শিক্ষক

অভিযুক্ত ছাত্র বেশ কিছুদিন ধরে ক্লাসে অনিয়মিত ছিল। ঠিকমতো ক্লাস করত না, দেরিতে স্কুলে আসত। পরীক্ষার সময়েও ঠিক সময়ে আসত না। টেকনিক্যাল বিভাগের পরীক্ষা চলাকালীন ওই শিক্ষক অভিযুক্ত ছাত্রকে শাসন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে সে পরীক্ষার হলে এ ঘটনা ঘটিয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। আরেকটি মন্ত্রণালয়ের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

গত রবিবার কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল ‘দোলনচাঁপা’ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা (২১) নামের এক  শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবার চালানসহ শিক্ষার্থী গ্রেপ্তারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী শরীফার ইয়াবা কারবার নিয়ে পুরো জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান। এদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অন্যজন হলেন সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান।

বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ড. শামীমা নাসরিনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও শিক্ষকদের বদলি এবং পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন নীতিমালায় বদলি-পদায়নের ক্ষমতার আংশিক বিকেন্দ্রীকরণ করা হয়েছে, ফলে প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি বা পদায়নের দায়িত্ব এখন থেকে পালন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।