Browsing: সিজেপি

কনট প্লেস থানায় দায়ের করা একটি এজাহারে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো সরকারি কর্মকর্তার বৈধ আদেশ অমান্য করা, অপরাধের উদ্দেশ্যে কারো বাড়ি বা ঘরে অনধিকার প্রবেশ এবং অপরাধমূলক ষড়যন্ত্র।

ভারতের দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন করা হয়েছে। তাদের জামিনদারদের কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ আবেদন করেছে দলটির আইনজীবী দল। আজ রোববার (১৮ অক্টোবর)  দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আহ্বানে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, কর্মী ও রাজনৈতিক নেতা ভারতীয় সংসদের দিকে পদযাত্রা করবেন। বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।