Browsing: সাতক্ষীরা

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিনের রিমান্ড এবং প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সরকারি বাসা থেকে তার স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠি উদ্ধার হয়েছে। এসব চিঠিতে চিঠিতে বৈবাহিক সম্পর্কের নানা টানাপোড়েন, প্রতারণার অভিযোগ এবং তীব্র মানসিক যন্ত্রণার কথা উঠে এসেছে।

শিশুটিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত সুরাইয়া আক্তারকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগও করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং এলাকা শান্ত করে।

নির্ধারিত সময়সূচি অনুসরণ করে সাতক্ষীরায় শুরু হয়েছে চলতি মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম। গুণগত মান নিশ্চিত ও সঠিক সময়ে আম বাজারজাতের লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।