Browsing: প্রবাসী

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় প্রবাসীরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ হিসাব খুলতে পারবেন।

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা প্রদান নিয়ে নতুন বার্তা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের আবেদনের তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকরণের কারণে ই-পাসপোর্ট হাতে পেতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিদেশগামী ও প্রবাসী বাংলাদেশীদের জন্য বড় ধরণের সুসংবাদ নিয়ে এসেছে বর্তমান সরকার। আগামী আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড হিসেবে এটি ইস্যু করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে মোট ২ লাখ প্রবাসীর হাতে এই কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা এবং জনস্বার্থ বিবেচনায় সরকারের পূর্বে জারি করা আদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আবেদন, বায়োমেট্রিক ও তদন্ত শেষে নিবন্ধন সম্পন্ন হলেও নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে।