Browsing: পোশাক

অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ার সঙ্গে মোট তৈরি পোশাক রপ্তানিতে এসব বাজারের অংশও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট তৈরি পোশাক রপ্তানির ১৫ দশমিক ৯৩ শতাংশ এসেছিল অপ্রচলিত বাজার থেকে। চলতি অর্থবছরে এ হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩২ শতাংশে।

জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

আগস্টে রপ্তানি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল তৈরি পোশাক খাত। এ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ, যার পরিমাণ ৩৮৯ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ। এ সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৭৫০ কোটি ডলারের।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পর্যালোচনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিক এপ্রিল-জুনে বাংলাদেশ এক হাজার ১০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। একই সময় পোশাক তৈরির কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে ৩৮৭ কোটি ডলার।

গ্যাসসংকটের সরাসরি ক্ষতির পাশাপাশি সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে ভবিষ্যতের রপ্তানি আদেশ নিয়ে। কারখানা উৎপাদন করতে না পারলেও শ্রমিকের বেতন, ব্যাংক ঋণের কিস্তি ও অন্যান্য ব্যয় বহন করতে হচ্ছে। এতে উদ্যোক্তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিনি দাবি করেন, গ্যাসসংকটের কারণে অন্তত ৩০০ কারখানা পুরোপুরি বন্ধ থাকার কথা আমরা শুনেছি। অনেক কারখানা আংশিকভাবে চলছে।

একইসঙ্গে সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের বিরোধের কারণে বাংলাদেশের পুরো পোশাক খাত, শ্রমিক এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উভয় পক্ষ।