Browsing: ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপূর্ণ সময়ে বারবারই ত্রাতা হয়ে উঠেছেন আর্লিং হালান্ড। নতুন মৌসুমের শুরুতেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন নরওয়ের এই তারকা ফরোয়ার্ড। তাঁর একমাত্র গোলেই নবাগত কভেন্ট্রি সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে চেলসি থেকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে জমকালোভাবে গ্রীষ্মকালীন দলবদল শেষ করেছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার রাতে প্যালেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন রায়ান চেরকি ও আর্লিং হালান্ড। এ জয়ে লিগে টানা দ্বিতীয় জয় পেল সিটি।

স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির কাছে ৬৫.৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিটি সেই প্রস্তাব গ্রহণ করেছে।