Browsing: মিরপুর

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, এই উদ্যোগ কেবল মিরপুরেই সীমাবদ্ধ থাকবে না, উত্তর সিটির প্রতিটি এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকানপাট দখলমুক্ত করা হবে। উচ্ছেদের পর নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পুনরায় দোকান বসিয়ে মানুষের চলাচলে বাধার সৃষ্টি করলে, তা কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে জরিমানার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের দুটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে হকাররা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করেছে।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় টিকা, আইনশৃঙ্খলা ও দখলদারির বিষয়ে সরকারের কাছে ৪ প্রশ্ন তুলেছেন ডা. তাসনিম জারা।

তারা কেন্দ্রের ওষুধ, সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, চিকিত্সা যন্ত্রপাতি ও নগদ টাকা লুট করে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনও ভেঙে ফেলা হয়।

মিরপুর ৬ এলাকার ওই ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।