Browsing: মাদক

সংশোধিত আইনে অনলাইনে মাদক পাচারের দায়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া সংঘবদ্ধ অপরাধ বা আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল মাধ্যমে সংঘটিত মাদক অপরাধের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার জরুরি।

 

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিলে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিউটি পারভীন সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেছেন। 

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এক দিনে ৩০৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৮২ হাজার ৮৬০ পিস ইয়াবা, গাঁজা, মদ ও স্কফ সিরাপসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে।

বান্দরবান সদরে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও একটি বিলাসবহুল টয়োটা গাড়িসহ গাড়ির চালককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।