Browsing: কুমিল্লা

গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসা কলের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে নিহতের বাবা মরদেহ শনাক্ত করেন। তার নাম জান্নাতুল তাজমিন। এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে তাজমিনের আইফোন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনায় কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

কুমিল্লায় নিহত অপ্রতিমের মা নাহিদা বেগম সন্তান হারিয়ে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন। দ্বিতীয় দফা জানাজা শেষে বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।

কুমিল্লার কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ছেলের হত্যার ঘটনায় ঘাতকদের কঠোর বিচার দাবি করেছেন বাবা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক সন্দেহভাজন তুহিনের বাড়ি থেকে তার ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।