Browsing: ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সাবেক কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ (৫২), সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (৫৫), দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল হাসান তন্ময় (৩০), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে উল্লেখ করা মো. রিফাত হোসেন শোভন (৩১), ছাত্রলীগের কর্মী মো. রাহাত (২১), মো. জরিপ ওরফে কালা জরিপ (৩৫), রানা মোল্লা (৪৫), স্বপ্নিল হাসান, কাজল, মনির হোসেন, মো. ইয়ামিন (৪০) ও শাওন হোসেন (৩২)।

 চিটাগং রোডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে আজ দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত যাত্রাবাড়ী থানার প্রধান ফটকসহ রাজধানীর ৭ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় এলাকায় বিস্ফোরণে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। কে বা কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।