Browsing: ইউনিসেফ

বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। একই বয়সী নারীদের ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদ্যালয়ের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের এমন সহজলভ্যতা উদ্বেগজনক। শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ, চিনিযুক্ত ও চর্বিসমৃদ্ধ স্ন্যাকসের তুলনায় স্বাস্থ্যকর খাবার অনেক সময় তাদের কাছে কম সুস্বাদু মনে হয়।

সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর সংঘটিত বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। 
সংস্থাটি বলেছে, শিশুদের বিরুদ্ধে এমন নির্মমতা দেখে তারা গভীরভাবে “মর্মাহত ও স্তম্ভিত”। একই সঙ্গে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।