Browsing: ইশরাক হোসেন

অস্ত্র নিয়ে মাদক প্রতিরোধ করতে গিয়ে বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। পদত্যাগের পর বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ইশরাক হোসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি স্পষ্ট করেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি; বরং তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে সোমবার দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথাও ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। রোববার রাতে ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন ইশরাক।

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।