Browsing: হাম

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে ২ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য সরকারের।

দেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪১ জন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে ৪ এবং সিলেট বিভাগে ৪ শিশু মারা গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে।

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১টি শিশু।